ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

  • আপলোড সময় : ০৭:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন দলের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘ধরলাম আমরা নিষিদ্ধ হয়ে গেলাম। এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন?’ আজ রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সরকারি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? কারণ চার মাস আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে প্রেসিডেন্ট কে হবে?’ এ টি এম আজহারুল আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের লোক পছন্দ করছেন, তাকেই রাখার চেষ্টা করছেন। বিএনপিকে এত পছন্দ হয় কেন?’

তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের স্মরণ করে অভিযোগ করেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে ‘জুডিশিয়াল কিলিং’-এর মাধ্যমে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘তবেই দেশে আইনের শাসন কায়েম হবে।’ বাজেট নিয়ে তিনি মন্তব্য করেন, এটি ‘অতি উচ্চাভিলাষী, ঋণনির্ভর এবং নানা সীমাবদ্ধতায় আক্রান্ত’ এবং এর আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এ টি এম আজহারুল ইসলাম রাজস্ব আহরণে অনিশ্চয়তা ও ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাজেট বাস্তবায়ন কঠিন হতে পারে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাজেটে পরিচালন ব্যয়ের পরিমাণ ৬ লাখ ৫ হাজার ৭৪০ কোটি টাকা, যা মোট বাজেটের একটি বড় অংশ।’ সুদ পরিশোধের জন্য ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় হবে, যা সরকারের আর্থিক সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করবে।

তিনি সুদকে ‘বড় পাপ’ আখ্যায়িত করে বলেন, ‘বেশিরভাগ মুসলিমের দেশে আমরা সুদ চলতে দিতে পারি না।’ তিনি ইসলামী শরিয়াহ মোতাবেক ‘রিটেইল সুকুক’ ইস্যুর মাধ্যমে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দেন, বলেন, ‘যদি আমরা প্রচেষ্টা শুরু করি, ধীরে ধীরে বাংলাদেশ সুদমুক্ত হওয়ার পথে এগিয়ে যাবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

আপলোড সময় : ০৭:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬