ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদ সরকারের দায়িত্ব নিতে আমাকে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস

  • আপলোড সময় : ১০:০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে সরকারের নেতৃত্ব নিতে রাজি করাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

রোববার (২৮ জুন) সাভারের জিরাবোতে ইউনুস সেন্টার এবং গ্রামীণ গ্রুপ আয়োজিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ড. ইউনুস বলেন, ‘আসিফই সেই তরুণ, যে আমাকে এই দায়িত্ব নিতে জোর করেছিল।’ তিনি জানান, শেখ হাসিনার পতনের সময় তিনি প্যারিস অলিম্পিকে অংশ নিতে ফ্রান্সে ছিলেন এবং আসিফ মাহমুদ তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন।

শুরুতে ইউনুস আসিফের অনুরোধ ফিরিয়ে দিলেও পরে তার কথায় সম্মতি জানান। আসিফ তাকে বলেন, ‘আপনি রাজি না হওয়ার কারণে তিন দিন ধরে দেশে কোনো সরকার নেই।’ এরপর তিনি দ্রুত দেশে ফিরে আসার জন্য বিমানের টিকিট কাটার নির্দেশ দেন।

অনুষ্ঠানে ড. ইউনুস নাহিদ ইসলামেরও প্রশংসা করেন, যিনি ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়েছেন। তিনি বলেন, ‘তারা সব ধরনের চেষ্টা করেছিল। তিন সপ্তাহে রাজপথে ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছে। নাহিদ ছিল সবার সামনে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসিফ মাহমুদ সরকারের দায়িত্ব নিতে আমাকে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস

আপলোড সময় : ১০:০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬