ফরিদপুরে একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ০১:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সদরপুর উপজেলায় একই দিনে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকার লিপি আক্তার (৪২) এবং বিকেলে ভাষানচর ইউনিয়নের ছমির হাজী কান্দি গ্রামের নাছরীন আক্তারের (১৩) মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লিপি আক্তার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং মানসিক অবসাদে ভুগছিলেন। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে গোয়ালঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, নাছরীন আক্তার ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। রোববার বিকেলে খাবার না খেয়ে নিজ কক্ষে দরজা বন্ধ করে ছিলেন। তার মা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং নাছরীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন জানান, দুটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
























