ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাছের মালিকানা নিয়ে বিরোধে ভাইয়ের হাতে নিহত যুবক

  • আপলোড সময় : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজানে গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে মুহাম্মদ শাহজাহান নামে এক যুবকের মারধরে আব্দুল মান্নান সওদাগর (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত আব্দুল মান্নান হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জনিপাথর এলাকার মোহাম্মদ কবির আহাম্মদের ছেলে এবং জনিপাথর বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে রাস্তার পাশের একটি শিরিষ গাছ পুকুরে পড়ে যায়, যার মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ২৫ জুন স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিহতের বড় ভাই লোকমান সওদাগর গাছটি কিনে নেন।

বৈঠক শেষে ২৫ জুন দুপুরে আব্দুল মান্নান নিজ দোকানের সামনে দাঁড়িয়ে থাকাকালীন শাহজাহান পেছন থেকে একটি গাছের গুঁড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে আরও মারধর করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় তিনি নগরীর বায়েজিদ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে পুলিশ জানতে পেরেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন মাইজভাণ্ডারী বলেন, সামান্য সম্পত্তিগত বিরোধের কারণে প্রাণহানির ঘটনা সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং সহিংসতার প্রবণতার উদ্বেগজনক প্রতিফলন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাছের মালিকানা নিয়ে বিরোধে ভাইয়ের হাতে নিহত যুবক

আপলোড সময় : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬