শিরোনাম :
ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্টের সামনে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৭:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বস্তু দুটি উদ্ধার করে।
স্থানীয় ফল ব্যবসায়ী নিশান হোসেন জানান, সকালে দোকান খোলার সময় তিনি একটি ব্যাগের ভেতর লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বস্তু দেখতে পান। দেখতে ককটেলের মতো হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগসহ বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এগুলো নাশকতার উদ্দেশ্যে কে বা কারা সেখানে রেখেছে, তা শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।


























