ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র প্রচারিত হবে

  • আপলোড সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রচারিত হবে। ‘গল্প আছে এখানে…’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অনুষ্ঠানটি আগামী ১ জুলাই ২০২৬, বুধবার, বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইতে সম্প্রচারিত হবে।

এই প্রামাণ্যচিত্রে সৈয়দ আব্দুল হাদীর জীবন, কর্ম, সংগ্রাম এবং সংগীতযাত্রার অজানা অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে। এতে তার শৈশব, সংগীত জীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন এবং সমকালীন শিল্পচর্চা সম্পর্কে খোলামেলা আলাপচারিতা রয়েছে।

সৈয়দ আব্দুল হাদী তার কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

নির্মাতা শাইখ সিরাজ বলেন, “সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার গান আমাদের ব্যক্তিগত স্মৃতি ও জাতির আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এই প্রামাণ্যচিত্র নতুন প্রজন্মের জন্য একজন জীবন্ত কিংবদন্তির অভিজ্ঞতা থেকে শেখার একটি মূল্যবান দলিল হবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিনে বিশেষ প্রামাণ্যচিত্র প্রচারিত হবে

আপলোড সময় : ০২:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬