ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে অগ্নিকাণ্ডে দুই নাবিকের মৃত্যু

  • আপলোড সময় : ০২:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সদরঘাটে কর্ণফুলী নদীতে নোঙর করা একটি মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নাবিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে তারা মারা যান।

নিহতদের মধ্যে একজন হলেন মো. রুবেল (৩২), যিনি পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা। অন্যজন শাহ আলম (৪০), যিনি নোয়াখালীর বাসিন্দা। তাদের জানাজা বুধবার (০১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে এবং যথাক্রমে গলাচিপা ও নোয়াখালীতে দাফন করা হয়েছে।

নৌযানটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, দুর্ঘটনার সময় জাহাজের ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিমও দগ্ধ হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছে এবং অবস্থা সংকটাপন্ন।

মঙ্গলবার (৩০ জুন) বেলা পৌনে ১টার দিকে এফভি দেশ নামের ফিশিং ভেসেলের ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পর আগুন লাগে। এ ঘটনায় মোট ছয়জন দগ্ধ হন, যাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন বাকি তিন নাবিকের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার সকালে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে অগ্নিকাণ্ডে দুই নাবিকের মৃত্যু

আপলোড সময় : ০২:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬