ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আজ রোববার ‘৩৬ জুলাইয়ের অবদান: বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি চলতে থাকলে আওয়ামী লীগও থাকবে।

ফরহাদ মজহার মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং এই অর্জনের সঙ্গে আপস করা উচিত নয়। তিনি ১৯৭২ সালের সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানান।

তিনি বলেন, ‘যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে।’ জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে তিনি মত প্রকাশ করেন এবং ইসলামকে নতুন রাষ্ট্র ও সমাজ গঠনের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

ফরহাদ মজহার সংবিধানের সপ্তম অনুচ্ছেদের সমালোচনা করে বলেন, জনগণকে রাষ্ট্রক্ষমতার মালিক বলা হলেও পরবর্তী অংশে সংবিধানকে জনগণের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে, যা জনগণের সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি ‘সংবিধান’ ও ‘গঠনতন্ত্র’ এর পার্থক্য তুলে ধরে বলেন, জনগণ সংবিধানের অধীন নয় এবং জনগণ চাইলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার

আপলোড সময় : ০৭:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬