শিরোনাম :
সিলেটে ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৩:১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
সিলেট নগরে ঝটিকা বিক্ষোভ মিছিল করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মুকিত বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মহানগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা বিক্ষোভ মিছিল বের করার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।'
মনজুরুল আলম আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
























