ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ সফল

  • আপলোড সময় : ০৭:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২১৩ বার পড়া হয়েছে

রাজধানীর চারটি স্থানে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ আয়োজন করেছে। শনিবার (২৭ জুন) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান-এর তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।

বাটা সিগন্যাল ট্রাফিক পুলিশ বক্স, মহাখালী টার্মিনাল ট্রাফিক পুলিশ বক্স, মতিউর রহমান পার্ক এবং ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়। এখানে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

জরিপে দেখা গেছে, অধিকাংশ পরিবহন চালক ও হেলপার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা এবং মাংসপেশির সমস্যায় ভুগছেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। ডিএমপির এই উদ্যোগ মূলত তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মানবিক প্রচেষ্টা।

‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সহস্রাধিক পরিবহন শ্রমিক এ সেবা গ্রহণ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ সফল

আপলোড সময় : ০৭:২৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬