ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ব্যাংক ডাকাতি সম্ভব নয়: প্রতিমন্ত্রী অমিত

  • আপলোড সময় : ১০:০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২১৩ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জাতীয় সংসদে বলেছেন, “আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান। এই বক্তব্য দিয়ে ব্যাংক ডাকাতি করবার কোনও সুযোগ নেই।” তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৬তম দিনে তিনি বলেন, “আমরা চাই না আগামীতে ‘নারায়ে তাকবীর’ কিংবা ‘আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে কোনও অবৈধ অপকর্মকে জায়েজ করতে।”

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের প্রস্তাবনা সম্পর্কে অমিত জানান, শিক্ষা খাতে ১ লক্ষ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ১৪ দশমিক ৫৬ শতাংশ। স্বাস্থ্য খাতে রেকর্ড ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা জিডিপির ১ দশমিক ০১ শতাংশ।

তিনি আরও বলেন, “আমরা রিনিউয়েবল এনার্জিতে ফোকাস করেছি, আমাদের বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ রিনিউয়েবল খাত থেকে নিশ্চিত করতে চাই।” বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য ১৭,৩৪৫ কোটি টাকার বরাদ্দের প্রস্তাবও উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ব্যাংক ডাকাতি সম্ভব নয়: প্রতিমন্ত্রী অমিত

আপলোড সময় : ১০:০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬