ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজেট: নতুন বাংলাদেশ গড়ার সাহসী পরিকল্পনা

  • আপলোড সময় : ০১:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২২২ বার পড়া হয়েছে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘নতুন বাংলাদেশ গড়ার এক সাহসী পরিকল্পনা’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। রবিবার (২৮ জুন) সংসদের বাজেট অধিবেশনের ১৭তম দিনে তিনি এ মন্তব্য করেন।

হুইপ বকুল বলেন, এই বাজেট ‘চ্যালেঞ্জিং’ এবং সংসদে এর ওপর আলোচনা-সমালোচনা হয়েছে। তিনি দাবি করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো বর্তমান প্রধানমন্ত্রীও একটি মজবুত অর্থনীতির ওপর দাঁড়িয়ে এই বাজেট ঘোষণা করেছেন।

সরকারের পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, ‘মর্নিং শোজ দ্য ডে’ প্রমাণ করে যে সরকার দায়িত্ব গ্রহণের ২৩ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে।

খুলনা-৩ আসনের শিল্পাঞ্চলের প্রসঙ্গে তিনি বলেন, নিউজপ্রিন্ট মিল, জুট মিলসহ কলকারখানা বন্ধ রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান এসব মিল চালু করার জন্য। এছাড়া, এলাকায় স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের দাবি জানিয়ে খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বাজেটে অর্থ বরাদ্দের আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাজেট: নতুন বাংলাদেশ গড়ার সাহসী পরিকল্পনা

আপলোড সময় : ০১:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬