অবৈধ সিএনজি আটক করতে গিয়ে হাইওয়ে পুলিশের নায়েক আহত
- আপলোড সময় : ১০:১৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে চলাচলকারী একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করতে গিয়ে হাইওয়ে পুলিশের নায়েক তাহমিম আলম গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেলে মিয়াবাজার ফুড প্যালেসের সামনে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন পুলিশের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করছিল। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি আটক করা হয়। থানায় নিয়ে যাওয়ার পথে চালক ইচ্ছাকৃতভাবে গাড়িটি উল্টে দিয়ে পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশের নায়েক তাহমিম আলম আহত হলে সহকর্মীরা তাকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

























