যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সম্ভাবনা, আশা কনস্যুল জেনারেলের
- আপলোড সময় : ১০:০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনস্যুল জেনারেল অ্যালবার্ট আর সেয়া বলেছেন, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র অন্তত কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনালেও খেলার সামর্থ্য রাখে। তিনি আশা প্রকাশ করেন, তার জীবদ্দশাতেই যুক্তরাষ্ট্র একদিন ফুটবল বিশ্বকাপ জিতবে।
৩০ জুন, মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সময় কেবল টুর্নামেন্টে অংশ নেওয়াই ছিল বড় অর্জন। তবে এখন যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতি অনেক পরিণত হয়েছে এবং খেলাটির জনপ্রিয়তা বেড়েছে।
অ্যালবার্ট আর সেয়া বলেন, আধুনিক যুগে যুক্তরাষ্ট্রের সেরা অর্জন কোয়ার্টার ফাইনাল। এবারও তিনি বিশ্বাস করেন, দল অন্তত শেষ আটে খেলবে এবং সেমিফাইনালে ওঠার সামর্থ্য রাখে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্টের পরিচালক স্কট হার্টম্যানও বিশ্বকাপ নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদোর সঙ্গে খেলার স্মৃতি এখনও তার কাছে বিশেষ।
স্কট হার্টম্যান আর্জেন্টিনা, ব্রাজিল ও ফ্রান্সকে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী হিসেবে উল্লেখ করেন, তবে যুক্তরাষ্ট্রের কোয়ার্টার ফাইনালে উঠাও দলের জন্য অসাধারণ সাফল্য হবে বলে মনে করেন।


























