ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীসহ সারাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত, আতঙ্কে রাস্তায় নামলো অনেকে

মোঃ নূর নবী
মোঃ নূর নবী
  • আপলোড সময় : ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

এদিকে ঢাকায় আতংকে মানুষজন রাস্তায় নেমে আসেন এ সময়। অনেকেই সামাজিকমাধ্যমে পোস্ট দেন। রাজধানীর এক শপিং মলের কাপড় ব্যবসায়ী জানান, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ দেখি সেলফ থেকে কাপড় নিচে পড়ে যাচ্ছে। প্রচণ্ড কাঁপুনি অনুভব করি।

রাজধানীর ডেমরা থেকে এক গৃহিনী বলেন, হঠাৎ দেখি ডেসিন টেবিল নড়ছে। সেখানে রাখা কসমেটিক্স এর কোটা পড়ে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ ধাক্কা দিচ্ছে।

এদিকে রাজধানীতে ভূমিকম্পে বেশ কিছু নির্মাণাধীন ভবন থেকে ইট নিচে পড়ার খবর পাওয়া গেছে। হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, রাজশাহী, নাটোর মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

নাটোরের লাভলী বেগম নামের এক বাসিন্দা জানান, শুরুতে ভাবছিল আমার মনের ভুল। পরে দেখি খাটে যারা বসে ছিলেন তারা দৌড়ে নামছেন। তখন আমিও কাঁপুনি বুঝতে পারি। এমন তীব্রতা এর আগে কখনো অনুভব করিনি।

এদিকে বাংলাদেশ ছাড়াও ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীসহ সারাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত, আতঙ্কে রাস্তায় নামলো অনেকে

আপলোড সময় : ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫