ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্পের হুমকি

  • আপলোড সময় : ০১:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধ শুরু করতে বাধ্য হয়, তবে ইরানের ‘আর কোনো অস্তিত্ব থাকবে না’। তিনি তেহরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও করেছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের উড়োজাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এমন একটি সময় আসতে পারে, যখন আমাদের পক্ষে আর সংযত থাকা সম্ভব হবে না এবং আমরা অত্যন্ত সফলভাবে যে অভিযান শুরু করেছি, তা সামরিকভাবে সম্পন্ন করতে বাধ্য হব। যদি তা ঘটে, তবে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না!’

গতকাল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই হামলা করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার ২০ লাখ ব্যারেল জ্বালানি তেলবাহী একটি ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে।

সেন্টকমের পোস্ট করা একটি ভিডিওতে বিভিন্ন জায়গায় বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনী হরমুজের কাছে ইরানের ১০টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্পের হুমকি

আপলোড সময় : ০১:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬