রংপুরে বজ্রপাতে নারীসহ ৪ জন নিহত ও আহত
- আপলোড সময় : ০৪:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ চারজন হতাহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শান্তি রায় (৪৫) ও সহিচন্দ্র (৫৫) নামে দুজন।
রোববার (২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার কুশারিগঞ্জ বলগা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সালন চন্দ্র (৫৫) ও টেপরা চন্দ্র (৬০) গুরুতর অবস্থায় রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শান্তি রানীর চায়ের দোকানে কয়েকজন চা পান করতে ছিলেন। দুপুরে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে চা দোকানি শান্তি রায় ও দোকানের খরিদ্দার সহি চন্দ্র ঘটনাস্থলে নিহত হন।
বজ্রপাতে আহতদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পীরগঞ্জ থানার ওসি হোসেন প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।






















