ভেনেজুয়েলায় ৩২ ঘণ্টা পর নবজাতক উদ্ধার, মা অক্ষত
- আপলোড সময় : ১০:৫৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে লা গুয়াইরা শহরে এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়। নবজাতকটিকে উদ্ধার করার পর তার মাকেও দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয়।
উদ্ধারকর্মীরা নবজাতকটিকে উদ্ধার করার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। কম্বলে মোড়ানো শিশুটিকে সাবধানে একজনের কাছ থেকে আরেকজনের কাছে তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো ভিডিওটি প্রকাশ করেন, যেখানে নবজাতকটির বয়স ১৮ দিন উল্লেখ করা হয়েছে এবং ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে থাকার পরও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
আরেকটি ভিডিওতে শিশুটিকে তার মায়ের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। চিকিৎসকদের ধারণা, মা নিজের শরীর বা অন্য কোনো বস্তু দিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন, তাই শিশুটি অক্ষত থাকতে পেরেছে। উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

























