শিরোনাম :
শেরে-বাংলা নগর থানা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী গ্রেফতার
- আপলোড সময় : ০৭:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০৫ বার পড়া হয়েছে
রাজধানীর শেরে-বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এক কর্মীকে গ্রেফতার করেছে শেরে-বাংলা নগর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আল শাহরিয়ার শাফিন (২৩)।
শেরে-বাংলা নগর থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ মে) বিকাল ৩:০৫ ঘটিকায় পুলিশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্যামলী তিন নম্বর রোড থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























