ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরাকান আর্মি বাংলাদেশি ট্রলারসহ ৫ রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে

  • আপলোড সময় : ০৫:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি বাংলাদেশি ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। রোববার (২৮ জুন) সকালে ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর (৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী।

স্থানীয় জেলেরা জানান, রোববার দুপুরে টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে আলী আহমদের মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। ট্রলারটি ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিয়ে সেটি আটক করে। পরে তারা ট্রলারসহ পাঁচ জেলেকে নিয়ে যায়।

এসএম অনীক চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে ঢুকে যাওয়ার কারণে অপহরণ হয়েছে। আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আরাকান আর্মি বাংলাদেশি ট্রলারসহ ৫ রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে

আপলোড সময় : ০৫:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬