ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু, চলতি বছরে মোট ১৮ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৬:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যু হলো ১৩ জনের, আর চলতি বছরে মোট মৃত্যু ১৮ জনে পৌঁছেছে। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৃতদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চলতি বছর ৫ হাজার ৯২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ১০০ জনসহ মোট ৫ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছিল। জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং মে মাসে একজন মারা যান। চলতি বছরে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী। আক্রান্ত ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ ও ২ হাজার ২৪৪ জন নারী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু, চলতি বছরে মোট ১৮ জনের মৃত্যু

আপলোড সময় : ০৬:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬