শিরোনাম :
উদয়ন উচ্চমাধ্যমিকের অনিন্দ্য জীৎ বসাকের সাফল্য, ইস্তাম্বুল মডেল জাতিসংঘের সেরা প্রতিনিধি পুরস্কার অর্জন
- আপলোড সময় : ০৬:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
রাজধানীর উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দ্য জীৎ বসাক ইস্তাম্বুল আন্তর্জাতিক মডেল জাতিসংঘের সেরা প্রতিনিধি পুরস্কার অর্জন করেছেন।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল মুন ২০০৬-এ তিনি ‘বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক বিষয়াবলির গভীর অনুধাবন, যুক্তিনির্ভর উপস্থাপনা, নেতৃত্বের গুণ ও বক্তৃতা নৈপুণ্যের মাধ্যমে এই স্বীকৃতি অর্জন করেন তিনি।
এর আগেও অনিন্দ্য জীৎ বসাক টানা পাঁচবার মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনে ‘বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড’ পেয়েছেন। তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের সম্ভাবনা ও সক্ষমতার দৃষ্টান্ত।
ইস্তাম্বুলের এই আয়োজন একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক প্ল্যাটফর্ম, যা অংশগ্রহণকারীদের জাতিসংঘের কার্যক্রমের একটি বাস্তবসম্মত অনুকরণমূলক অভিজ্ঞতা প্রদান করে।

























